ঢাকা , বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় পুলিশের বিশেষ অভিযান পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ গ্রেফতার।

আপলোড সময় : ২২-০৪-২০২৬ ১১:৩৮:০২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২২-০৪-২০২৬ ১১:৩৮:০২ পূর্বাহ্ন
শার্শায় পুলিশের বিশেষ অভিযান পর্নোগ্রাফি ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ গ্রেফতার। সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট, চুরি এবং অসামাজিক কার্যকলাপে


আঃজলিল,স্টাফ রিপোর্টার:-------

যশোরের শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট, চুরি এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

ইং ২১ এপ্রিল,২০২৬ থানার বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শার্শা থানাধীন বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার (মামলা নং-৩১) দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—টেংরা গ্রামের আনারুল ইসলামের ছেলে মোঃ নয়ন হাসান (১৯) এবং মমিনুর রহমানের ছেলে মাসুদ রানা (১৯)।

থানা পুলিশের এসআই মোঃ শরিফুল ইসলাম, এএসআই মোঃ লাবলু মিয়া ও এএসআই আজমুল হুদা মিঠুর অভিযানে ৫টি ওয়ারেন্টের (যার মধ্যে ৩টি সিআর সাজা) আসামি মোঃ ওমর ফারুক (পিতা- মৃত গোলাম রসুল, গ্রাম- গোগা) গ্রেফতার হন।
এছাড়া জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামি—চান্দুরিয়ার ঘোপ গ্রামের মোঃ আজগর আলী (৫৫) এবং রামচন্দ্রপুর গ্রামের মোঃ ইকবাল হোসেন (৩২) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বুরুজবাগান এলাকার মৃত আলাউদ্দিন সর্দারের ছেলে মোঃ জামির সর্দারকে একটি চুরির মামলার (ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড) তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেছেন এসআই শেখ মোঃ জাহিদুল আলম।বেনেখড়ি গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয় জনগণের সহায়তায় এসআই শেখ আল আমিন দুইজনকে আটক করেন। আটকৃতরা হলেন—সামটা গ্রামের মোঃ হুসাইন মন্ডল (৩৪) এবং বেনেখড়ি গ্রামের মোছাঃ সাবিকুন্নাহার (২৩)। তাদের বিরুদ্ধে পেনাল কোডের ২৯০ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

শার্শা থানা সূত্রে জানা গেছে, অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিদের কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রেরক,
আঃজলিল 
স্টাফ রিপোর্টার

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ