‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশ’ বাস্তবায়নে জামায়াতের বৈঠক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৬ ১২:৩৩:০৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৬ ১২:৩৩:০৮ অপরাহ্ন
জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশ
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী শনিবার ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশ’ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই সমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাস্তবায়ন কমিটির একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, জামায়াত নেতা মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, ড. হেলাল উদ্দিন, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলোয়ার হোসাইন, মাহফুজুর রহমান, ডা. ফখরুদ্দিন মানিক, ড. আবদুল মান্নান, নাজিমুদ্দিন মোল্লা, শামছুর রহমান, ড. মোবারক হোসাইন, শাহীন আহমদ খান, আবদুস সাত্তার সুমন, মাইনুদ্দিন, ডা. আতিয়ার রহমান ও ডা. মারুফ শাহরিয়ার।
বৈঠকে মসমাবেশ বাস্তবায়ন কমিটির কাজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স