বিএনপির ৩৬ নারী প্রার্থীরই মনোনয়ন বৈধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৩-০৪-২০২৬ ০১:৩৬:১১ অপরাহ্ন
আপডেট সময় :
২৩-০৪-২০২৬ ০১:৩৬:১১ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দাখিল করা ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দাখিল করা ৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে মনোনয়নপত্র বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।
বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসন জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বিশেষভাবে নির্ধারিত। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের অনুপাতে এসব আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে প্রার্থীদের যোগ্যতা ও নথিপত্র নিশ্চিত করে। এ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইনগত বৈধতা বজায় রাখাই মূল লক্ষ্য
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স