ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি পুলিশের অভিযানে নীলফামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৮:২৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৮:২৩:৪০ অপরাহ্ন
ডিবি পুলিশের অভিযানে নীলফামারীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার অভিযানে ৪৪ পিচ ইয়াবা
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) : নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জলঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানকালে স্থানীয় আমিনুলের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে মোঃ এনামুল হক (৩৬) ও মোঃ সফিউর রহমান (২৮) নামে দুইজনকে আটক করা হয়। পরে এনামুল হকের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচ থেকে ৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় সফিউর রহমানের হেফাজত থেকে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি লাল রঙের পুরাতন ZONGSHEN মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ