ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের কেউ পারেননি যা আজ তাই করে দেখালেন রাহুল

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:৪৬:৩৪ পূর্বাহ্ন
ভারতের কেউ পারেননি যা আজ তাই করে দেখালেন রাহুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ দিনের প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে দিল্লি ক্যাপিটালস। উদ্বোধনী ব্যাটার লোকেশ রাহুলের দেড়শ রানের ইনিংসের সৌজন্যে এবারের আসরে নিজেদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে দিল্লির দলটি।

ঘরের মাঠে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দিল্লির। মাত্র ১১ রান করেই সাজঘরের পথ ধরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এরপর দ্বিতীয় উইকেটে নামা নিতিশ রানাকে নিয়ে পাঞ্জাবের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন লোকেশ রাহুল। এসময় দুজন মিলে গড়েন ২২০ রানের জুটি। ৪৪ বলে ৯১ রান করে আউট হন নিতিশ।

তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে অপরাজিত থাকেন রাহুল। শুধু সেঞ্চুরিই নয়, দেড় শতকও পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। আর তাতেই হয়ে এক অনন্য রেকর্ড। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে দেড়’শ রানের ইনিংস খেলেন তিনি।

শেষ পর্যন্ত ১৫২ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। মাত্র ৬৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৬টি চার এবং নয়টি ছয়ে সাজানো। আইপিএলের ইতিহাসে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এটি। আর সব মিলিয়ে সর্বোচ্চ স্কোরের তালিকায় তিন নম্বরে। সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি এখনও ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের অধীনে। ২০১৩ সালে বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭৫ রান করেছিলেন তিনি। ১৫৮ রান করে তালিকার দুই নম্বরে আছেন ব্রেন্ডন ম্যাককলাম।

তবে রেকর্ড গড়ার এই ম্যাচও জিততে পারেনি রাহুলের দল। রানবন্যার এই ম্যাচে শেষ হাসি হেসে পাঞ্জাব কিংস গড়ল এক ঐতিহাসিক নজির। প্রতিপক্ষের ২৬৪ রানের বিশাল লক্ষ্যও এ দিন অপ্রতুল প্রমাণিত। শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ