বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষের জন্য কাজ করেছে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৭-০৪-২০২৬ ০২:২১:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৪-২০২৬ ০২:২১:১৮ অপরাহ্ন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি যখনই দেশ পরিচালনার সুযোগ পেয়েছে তখনই সবাইকে নিয়ে গণতন্ত্রের পক্ষে মানুষের জন্য কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সোমবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরসংলগ্ন শেরে বাংলা একে ফজলুল হকের সমাধিতে দোয়া মোনাজাত এবং ফুলেল শ্রদ্ধা নিবেন শেষে তিনি এ কথা বলেন
শেরে বাংলার ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সবসময় দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছে জানিয়ে দেশের সব ভালো মানুষদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশ গঠনে কাজ করেছেন। সেই পথেই তারেক রহমানের সরকার নিরলসভাবে দেশ পরিচালনার কাজ করে যাচ্ছেন।
শেরে বাংলা একে ফজলুল হককে স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তার অবদান এই দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য বলেই তার স্মৃতি ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স