ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​শাহিন আফ্রিদির ছেলের সঙ্গে ক্রিকেটে মাতলেন বাবর আজম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০১:০৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০১:০৩:০৪ অপরাহ্ন
​শাহিন আফ্রিদির ছেলের সঙ্গে ক্রিকেটে মাতলেন বাবর আজম

ব্যাট হাতে আইপিএলে দারুণ সময় কাটছে বাবর আজমের। পাকিস্তানের তারকা ব্যাটার তাই দারুণ ফুরফুরে মেজাজেই আছেন। তা দেখা গেল এক ভাইরাল ভিডিওতেও। যেখানে পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির ছেলে আলিয়ারের সঙ্গে ক্রিকেটে মেতেছেন বাবর। হৃদয়ছোঁয়া এই দৃশ্যটি ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়, পাকিস্তান সুপার লিগের(পিএসএল) ম্যাচে একে অপরের বিপক্ষে খেলছিলেন বাবর আজম ও শাহিন আফ্রিদি। যেখানে শাহীন আফ্রিদির পরিবারের সদস্যরাও স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বাবাকে সমর্থন জানাতে মাঠে এসেছিল তাদের ছোট ছেলে আলিয়ারও। ম্যাচ শেষে বাবর আজমকে ছোট্ট আলিয়ার আফ্রিদির সঙ্গে খেলতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, আলিয়ার তার বাবার মতো বোলিং করার চেষ্টা করে বাবর আজমকে বল করে। তখন বাবর মজার ছলে নিজেকে এলবিডব্লিউ আউট ঘোষণা করেন। এই ভিডিও দেখে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির ভক্তরা সামাজিক মাধ্যমে প্রশংসা করছেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ