যে কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-০৪-২০২৬ ০১:১৫:৪৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-০৪-২০২৬ ০১:১৫:৪৪ অপরাহ্ন
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু নিউজিল্যান্ডের ইনিংসের ৯৯তম বলে হঠাৎ করে খেলা থামিয়ে দিলেন আম্পায়াররা। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনো ছিঁটেফোটা ছিল না।
মেঘলা আবহাওয়ার কারণে বিকেলেই ঢাকা-চট্টগ্রামসহ দেশের অনেক এলাকার আকাশই আজ অন্ধকারাচ্ছন্ন। ব্যতিক্রম নয় মতিউর রহমান স্টেডিয়ামও। তবে এই স্টেডিয়াম একটু বেশিই অন্ধকারাচ্ছন্ন দেখা গেছে। স্টেডিয়ামের কয়েকটি ফ্লাডলাইট হঠাৎ বন্ধ হওয়ায় আম্পায়ার-ক্রিকেটাররা মাঠ ছেড়ে চলে গেছেন। তবে পুনরায় খেলা শুরু হতে অবশ্য খুব বেশি সময় লাগেনি।
চট্টগ্রামে আজ প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৯.৩ ওভারে ১ উইকেটে ৯৯ রান করেছে নিউজিল্যান্ড। এখান থেকেই স্বাগতিকেরা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। মুহূর্তেই ১৫ ওভারে ৫ উইকেটে ১৩০ রানে পরিণত হয় কিউইরা
দ্রুত কয়েকটি উইকেট পড়ে যাওয়ার পর হাল ধরেন নিক কেলি ও জশ ক্লার্কসন। কেলি এখন ২২ বলে ৩৪ রানে ব্যাটিং করছেন। টম লাথাম না থাকায় নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক কেলি আজ ব্যাটিংয়ে নেমেছেন চার নম্বরে। তাঁর সঙ্গী জশ ক্লার্কসন ২ বলে ৫ রানে ব্যাটিং করছেন।
নিয়ম অনুযায়ী টসের সময় দুই অধিনায়কের থাকার কথা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ প্রথম টি-টোয়েন্টিতে লিটনের সঙ্গে লাথামের আসার কথা ছিল। কিন্তু লাথামের পরিবর্তে এসেছেন কেলি। কারণ, গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে লাথাম প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে ছিটকে গেছেন। লাথামের পরিবর্তে কেলি ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলছেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স