ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাদক বাহী প্রাইভেট কার দেওয়াল ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে পড়ল ।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০১:০৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০১:০৭:০৯ অপরাহ্ন
মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাদক বাহী প্রাইভেট কার দেওয়াল ভেঙ্গে বাড়ির ভিতরে  ঢুকে পড়ল । মেহেরপুরের সীমান্তবর্তী
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরের সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামের একটি বাড়ি। শোবার ঘরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে একটি দ্রুতগতির প্রাইভেট কার। ঘুম ভেঙে আতঙ্কে ছুটে বেড়ান পরিবারের সদস্যরা। আজ বুধবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। এতে বাড়ির মালিক আরশাদ আলী গুরুতর আহত হয়েছেন। তেরঘরিয়া গ্রামের রাস্তার পাশেই আরশাদ আলীর বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে ফেরার পথে একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাড়ির ইটের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে দেয়ালচাপা পড়ে আহত হন তিনি। ধাক্কার পর প্রাইভেট কার উল্টে গেলে চালক পালানোর চেষ্টা করেন। শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা গাড়ির ভেতর থেকে প্রায় দেড় কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় চালক অনিক হোসেনকে (বিপ্লব) আটক করা হয়। উত্তেজিত জনতা তাঁকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামদাসপুর পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক অনুপ কুমার দাস বলেন, সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দ্রুতগতিতে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজা, প্রাইভেট চালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ