হার দিয়ে শুরু বাংলাদেশের
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৯-০৪-২০২৬ ০৩:৪৬:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৪-২০২৬ ০৩:৪৬:৩৭ অপরাহ্ন
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করল টাইগ্রেসরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ২৫ রানে হারে বাংলাদেশ।
শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। ৩ ওভার ৩ বলেই ৩৯ রান করে ফেলেছিলেন জুয়াইরা ফেরদৌস ও দিলারা আক্তার। তবে ৪৪ রানের মধ্যে এই দুই ওপেনারের পাশাপাশি বিদায় নেন শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক জ্যোতিও।
১৪ বলে ২৩ রান করে আউট হন দিলারা। জুয়াইরার ব্যাট থেকে আসে ১৬ (১২ বলে) রান। তবে তিন ও চারে নামা শারমিন আর জ্যোতি যথাক্রমে ১ ও ০ রানে আউট হন। তৃতীয় উইকেটে বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার।
তবে তাদের ধীরগতির ব্যাটিং জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। ২৬ বলে ১৬ রান করে আউট হন সোবহানা। শেষদিকে স্বর্ণা ৪৫ বলে ৬০ রান করে রান আউট হন। তবে রাবেয়া খান (৭ বলে ৬) ও সুলতানা খাতুনরা (১০ বলে ৫) বলের সমান রানও করতে পারেননি।
এর আগে ইমেশা দুলানি ও হারশিতা সামারাবিক্রামার ফিফটিতে ১৬১ রানের লড়াকু পুঁজি পায় লঙ্কানরা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স