ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

​ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস বিশেষ সহায়তা দেবে সরকার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৫২:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৩:৫২:২৯ অপরাহ্ন
​ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস বিশেষ সহায়তা দেবে সরকার

প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষতিগ্রস্ত কৃষকদের টানা তিন মাস সরকারি সহায়তা প্রদানের পাশাপাশি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই জরুরি পদক্ষেপের কথা জানান।

সংসদ নেতা তারেক রহমান বলেন, তিনদিন আগে আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার পরপরই স্থানীয় প্রশাসনকে আগাম সতর্কতা ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল। অতিবৃষ্টির কারণে যেসব কৃষকের ফসলহানি হয়েছে, তাদের সঠিকভাবে চিহ্নিত করে আগামী তিন মাস প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বুধবার সকালে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গে এই সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে আলোচনা করেছেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো কৃষক যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেদিকে সরকার কঠোর নজরদারি রাখছে।

বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তালিকা প্রণয়ন করে আগামী তিন মাস নিরবচ্ছিন্নভাবে এই সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ