নওগাঁর বদলগাছিতে জেলা গোয়েন্দা শাখার মাদক বিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার ১'
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০১-০৫-২০২৬ ০১:৫৭:৫২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৫-২০২৬ ০১:৫৭:৫২ অপরাহ্ন
মটরসাইকেল করে মাদক
'"'"
নওগাঁর বদলগাছি থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
৩০ এপ্রিল ২০২৬ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর মাদক বিরোধী একটি টীম বদলগাছি থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোবরচাপা হতে মটরসাইকেল করে মাদক ব্যবসায়ী মাদক বহন করে নিয়ে যাচ্ছে। তাতক্ষনিক অভিযানিক টীম বদলগাছি থানার কামালপুর গ্রামে জনৈক ইউনুসের ধানি জমির সাথে রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
রাত সাড়ে ১০ টায় ১ টা মটরসাইকেল চালক স্বাধীন বাবু (২২) পিতা আঃ রাজ্জাক গ্রাম ভীমপুর থানা পাঁচবিবি জেলা জয়পুর হাট এর দেহ তল্লাশী করা হয়। তল্লাশি কালে আসামি স্বাধীনের হেফাজত হতে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মটর সাইকেল উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। ধৃত ব্যক্তির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স