ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০৫:০৫:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০৫:০৫:২৩ অপরাহ্ন
ডিমলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি): শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি অপরিহার্য, এই স্লোগানকে সামনে রেখে আজ ডিমলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আন্তর্জাতিক ১লা মে শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় । উক্ত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ডোমার - ডিমলা) নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মজিবুর রহমান উপজেলা আমীর ডিমলা ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডিমলা উপজেলা শাখা। কাজী রোকনুজ্জামান বকুল অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতিবৃন্দ। আজকের সমাবেশটি ডিমলা উপজেলা কল্যাণের সভাপতি ও নীলফামারী জেলার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে সুসম্পন্ন হয়। উক্ত সমাবেশে বাস শ্রমিক মাইক্রো বাস শ্রমিক সহ বিভিন্ন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা তাদের দুঃখ কষ্ট লাঘব ও অধিকার আদায়ের ব্যাপারে জোরালো বক্তব্য প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ