ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা, কী বলছে পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:৪১:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:৪১:৫৪ অপরাহ্ন
​সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির শঙ্কা, কী বলছে পূর্বাভাস

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজে বড় এক অনিশ্চয়তার নাম বৃষ্টি। চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর তৃতীয় ও শেষ ম্যাচ ঘিরেও শঙ্কা কাটছে না পুরোপুরি।

সিরিজ নির্ধারণী এই ম্যাচের ভেন্যু মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। দেশের অন্যান্য অঞ্চলের মতো গত কয়েক দিন ধরে ঢাকাতেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গতকালও রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। গত ২৪ ঘণ্টায় বড় ধরনের বৃষ্টিপাত না হলেও আকাশ ছিল মেঘলা।

আবহাওয়া পূর্বাভাস বলছে, আজও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে বৃষ্টির আশঙ্কা বেশি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা কমে আসতে পারে। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও শুরুতে কিছুটা বিঘ্ন ঘটার শঙ্কা থাকছে।

তবে স্বস্তির খবর হলো, বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা নেমে আসবে প্রায় ২৫ শতাংশে। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তাপমাত্রা ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং বাতাসে আর্দ্রতা থাকবে সর্বোচ্চ ৭৭ শতাংশ পর্যন্ত।

দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজে সমতায় ফেরার সুযোগ পেয়েছে নিউজিল্যান্ড। সিরিজ জিততে হলে শেষ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই তাদের সামনে। অন্যদিকে, প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পাওয়া বাংলাদেশ চাইবে ঘরের মাঠে সিরিজ নিশ্চিত করতে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ