ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গড়েয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা খালেককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৩৫:২৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৩৫:২৯ পূর্বাহ্ন
গড়েয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা খালেককে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন সহ-সভাপতি আব্দুল খালেককে
রহমত আরিফ, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের গড়েয়া হাটের বিশিষ্ট ব্যবসায়ী ও গড়েয়ার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল খালেককে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৪ মে, ) দুপুর ১২টায় নয়া গড়েয়া হাট এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও গড়েয়া স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল খালেককে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে। দিনদুপুরে এ ধরনের বর্বরোচিত হামলা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং চিহ্নিত হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় ব্যবসায়ী সমাজ। বক্তব্য ও সংহতি মানববন্ধনে গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং নয়া গড়েয়া হাটের সাধারণ ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বলেন, একজন শান্তিকামী ব্যবসায়ী ও রাজনৈতিক নেতার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান উপস্থিত সকলে। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ