ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৪২:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৮:৪২:৫৪ পূর্বাহ্ন
মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ আন্তঃজেলা রুটে বাস
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর-চুয়াডাঙ্গা আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৪ মে) সকাল খেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি কোন বাস। এর আগে রোববার প্রশাসনের সাথে বৈঠকের পরও মেলেনি কোন সমাধান। রাতে শ্রমিকদের সাথে বসে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান শ্রমিক নেতারা। মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবীব সোনা জানান, রোববার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায় গোল্ডেন ট্রাভেলস নামের একটি বাস। বাসটি আমঝুপি এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের ওভারটেক করতে গিয়ে বিরোধ বাধে। এ সময় মোটরসাইকেল আরোহী রাব্বি বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করে। এই মারধরের প্রতিবাদে এ রুটে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। তিনি আরও জানান, শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তিনি। এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানান, প্রশাসনের সাথে বসে আজ এর সুষ্ঠু সমাধান চান তারা। সমাধান না হলে জেলার আন্তঃজেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে। তাতেও সমাধান না হলে প্রয়োজনে দূরপাল্লার সকল পরিবহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে শ্রমিকরা।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ