নওগাঁর মান্দায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায়"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৭-০৫-২০২৬ ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৭-০৫-২০২৬ ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন
অবৈধভাবে ধানী
"
নওগাঁর মান্দা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ধানী জমির মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
০৩ মে ২০২৬ রবিবার সকাল ১১ টায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের মাউল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধ মাটি খননের সত্যতা পায়।
এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জমির মালিক আব্দুল মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তা বলেন, ধানী জমির মাটি কেটে ফেলা শুধু আইন বিরোধী নয়, এটি কৃষি ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কার্যক্রমে জমির উর্বরতা নষ্ট হয় এবং খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে এবং কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে প্রশাসনকে দ্রুত জানাতে হবে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স