ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ২ মটরসাইকেল চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৭-০৫-২০২৬ ০৯:১৭:০৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৬ ০৯:১৭:০৯ পূর্বাহ্ন
রাজশাহীতে ২ মটরসাইকেল চোর গ্রেফতার চোরাই মোটরসাইকেল চক্রের
মোঃ গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রাজশাহীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্য গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), যিনি বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন; এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা। পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে প্রায় ২টা ৪৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল। পুলিশ আরও জানায়, সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি এবং নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট ৪টি মামলা চলমান রয়েছে। অপরদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক ৪টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ