ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর ধামইরহাট থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ দোকান চুরির ঘটনায় চোরাই ১ টি ল্যাপটপ ও ২ টি পেনড্রাইভ সহ ৪ জন চোর গ্রেফতার"

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৮-০৫-২০২৬ ১১:১১:০৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৫-২০২৬ ১১:১১:০৫ পূর্বাহ্ন
নওগাঁর ধামইরহাট থানা পুলিশ কর্তৃক  দুর্ধর্ষ দোকান চুরির ঘটনায় চোরাই ১ টি ল্যাপটপ ও ২ টি পেনড্রাইভ সহ ৪ জন চোর  গ্রেফতার" শুভ ট্রেডার্স এর দোকান চুরির
" নওগাঁর ধামইরহাট থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন। নওগাঁর ধামইরহাট থানার শ্যামপুর বাজারে শুভ ট্রেডার্স এর দোকান চুরির ঘটনায় গতকাল ০৫ মে ২০২৬ দিনব্যাপী ধামইরাহাট এবং পত্নীতলা থানার অভিযানে মহাদেবপুর থানার মাতাজিহাট ও পত্নীতলা থানার গগনপুর এলাকায় কয়েক ধাপে অভিযান চালিয়ে চোরাই ১ টি ল্যাপটপ ও ২ টি পেনড্রাইভ সহ ৪ জন চোর কে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে এরা চুরি করা এবং চোরাই মাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে জানা যায়। গ্রেফতারকৃত ৪ জন পেশাদার চোর ১) মোঃ আবু সাঈদ (৩৫) পিতা- মৃত ছয়ফদ্দিন, মাতা- মোছাঃ রমেছা বিবি সাং- ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ, ২) শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), পিতা- মৃত অমর চন্দ্র বর্মন, মাতা- শ্রীমতি ডলি রানী, সাং- বাদ জামগ্রাম ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ, ৩) মোঃ শামীম হোসেন, (৩০) পিতা-মোঃ নুরুল হক, মাতা- মেছাঃ কহিনুর বেগম, সাং- ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ, ৪) মোঃ স্বপন বাবু (৩১) পিতা- মোঃ শামসুল, মাতা- মোছাঃ আক্তার বানু, সাং- শিয়ালী, রাইগাঁ, মহাদেবপুর, নওগাঁ।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ