ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি সতর্ক আছে যেন পুশইন না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৪:১৬:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৪:১৬:৫৭ অপরাহ্ন
বিজিবি সতর্ক আছে যেন পুশইন না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।



স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিজিবিকে অনেক আগে থেকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ধরণের পুশ-ইন না ঘটে এবং বর্ডারে নিরাপত্তা নিশ্চিত থাকে।

মঙ্গলবার সচিবালয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানীর পশুরহাটের নিরাপত্তা প্রদানসহ সার্বিক প্রস্তুতি সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের ওপর অত্যাচারের বিষয়ে সাংবাদিক প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনার কাছে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট খতিয়ান আছে কি না।

তিনি বলেন, কূটনৈতিক মিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তথ্য দিতে পারবে এবং এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি বা অত্যাচারের ঘটনা নজরে আসেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত এলাকায় এখানে আগে থেকেই বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে বলে দেওয়া হয়েছে যেন কোনোভাবেই পুশইন না হয়। সে ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছেন বলে জানান তিনি।

কোরবানির পশুর চামড়া পাচার রোধে কী নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চামড়া পাচার যেন না হয় সেটিই তো স্বাভাবিক নির্দেশনা এ বিষয়ে বিজিবি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ রয়েছে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ