এশিয়া পোস্টের শুভযাত্রায় শুভেচ্ছা জানালেন দৈনিক সকালের সময়ের জাহিদুল আলম
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১২-০৫-২০২৬ ০৫:৫৪:১২ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৫-২০২৬ ০৫:৫৪:১২ অপরাহ্ন
এশিয়া পোস্ট
স্টাফ রিপোর্টার
আধুনিক গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে মূলধারার সংবাদমাধ্যম হিসেবে “এশিয়া পোস্ট”-এর শুভযাত্রায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সকালের সময়ের জাহিদুল আলম।
সোমবার (১১ মে, ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাংবাদিক পলাশ মাহমুদের সম্পাদনায় এশিয়া পোস্ট গণতন্ত্র, মানবাধিকার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর হিসেবে এশিয়া পোস্ট নিজস্ব অবস্থান তৈরি করবে—এমন প্রত্যাশা সাংবাদিক সমাজের।
দৈনিক সকালের সময় পরিবারের পক্ষ থেকে তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও সাহসী সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে এশিয়া পোস্ট দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনে কার্যকর অবদান রাখবে।
সবশেষে তিনি এশিয়া পোস্ট পরিবারের সকল সদস্যের সার্বিক সাফল্য, উত্তরোত্তর সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স