টাঙ্গাইলের ধনবাড়ীতে ১৫ পিস ই*য়া*-বা উদ্ধারসহ ১ জন গ্রেফতার....
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৫-২০২৬ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৩-০৫-২০২৬ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন
ধনবাড়ীতে ১৫ পিস ই*য়া*-বা উদ্ধারসহ ১ জন গ্রেফতার.
মোঃ জাকির খান টাঙ্গাইল।
ধনবাড়ীতে ১৫ পিস ই*য়া*-বা উদ্ধারসহ ১ জন গ্রেফতার. টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিক এর সার্বিক দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র)/ মোঃ বজলুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ধনবাড়ী থানা এলাকায় মোবাইল-১৩১ ডিউটি পরিচালিত হয়।
উক্ত মোবাইল-১৩১ ডিউটি পরিচালনাকালে ইং ১১/০৫/২০২৬ তারিখ বিকাল ১৬:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন চৌরাটা বাজার সাকিনস্থ ভাই ভাই সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড অফিসের সামনে পাঁকা রাস্তার উপর হতে ধৃত আসামী ০১। মোঃ আঃ রাজ্জাক (৪৫), পিতা-আঃ হাকিম, গ্রাম-পীরগাছা, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলকে গ্রেফতার করা হয় এবং পলাতক আসামী ২। মোঃ আনিছ (২৬), পিতা- মোঃ হাফিজুর রহমান ওরফে স্বপন ফকির সাং-পীরগাছা, থানা-মধুপুর, দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৫ (পনেরো) পিস ই*য়া*-বা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৪,৫০০/- (চার হাজার পাচশত) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং-০৯, তারিখ-১১ মে ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে " ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ । আপনাদের ধনবাড়ীকে মাদক মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স