এবার থানায় সালিশি বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৩-০৫-২০২৬ ০১:০৭:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৫-২০২৬ ০১:০৭:৫৭ অপরাহ্ন
সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে
নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে গতকাল রাতে থানার গোল চত্বর থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীন। এ সময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ রুপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এসময়ে পুলিশ তাকে আটক করেন। তাকে আটকের সময়ে তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বলে’ স্লোগান দেয়।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গতকাল তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান আছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স