ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণপূর্ত উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন ১৩৪৩টি কপার বার চোর ? দুদক এবং গণপূর্ত অনুসন্ধান টিমের হাতে মামলা ।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:১১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:১১:৩৪ অপরাহ্ন
গণপূর্ত উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন ১৩৪৩টি কপার বার চোর ? দুদক এবং  গণপূর্ত অনুসন্ধান টিমের হাতে মামলা । উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন



দুর্নীতির অভিযোগ ওঠে। সংবাদ প্রকাশ হয়। প্রশাসনে গুঞ্জন ছড়ায়। তারপর একদিন হঠাৎ আদেশ—“অমুক কর্মকর্তাকে বদলি করা হলো।
ফাইল বন্ধ। আলোচনার ইতি। দায়মুক্তির সূচনা।
রাষ্ট্রের কোটি কোটি টাকার প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্যের মতো গুরুতর অভিযোগের পরও যদি চূড়ান্ত দৃশ্যমান পদক্ষেপ হয় শুধু বদলি—তবে সেটি শাস্তি নয়; বরং দুর্নীতিকে টিকিয়ে রাখার এক নীরব কাঠামো—এমনই মত প্রশাসন বিশ্লেষকদের।
অভিযোগের পর বদলি : তদন্তের আগেই ‘ড্যামেজ কন্ট্রোল’ অনুসন্ধানে একাধিক দপ্তরের নথি ও কর্মকর্তাদের বক্তব্যে মিলেছে একই চিত্র— অভিযোগ উঠলেই দ্রুত বদলি।
কিন্তু বদলির পর এখন বরগুনা গণপূর্ত ।
 
বিগত আওয়ামী লীগের শাসনামলে আমব্রেলা প্রজেক্টের জাতীয় সংসদ ভবনের নবম তলায় স্থাপিত বিদ্যুৎ উপকেন্দ্রটি সংস্কার করা হয়। এ সময় পুরনো বিদ্যুৎ উপকেন্দ্র থেকে এলটি ও এইচটি প্যানেল হতে ১৪৯টি কপার বার ব্যবহারের পরে অবশিষ্ট ১৩৪৩টি কপার বার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচে অবস্থিত মেইন মেকানিক্যাল প্লান্টের (এমএমপি) স্টোরে সংরক্ষণ করা হয়। যার দায়িত্বে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন।

জাতীয় সংসদের মতো সংরক্ষিত এলাকার একটি স্টোর রুম থেকে দেড় কোটি টাকা মূল্যের কপার চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে সফল না হয়ে শেষ পর্যন্ত তা ‘হারিয়ে গেছে’ বলে উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন এর দায়িত্বে নিয়োজিত গণপূর্তের প্রকৌশলীরা। গণপূর্ত অধিদপ্তর পুরো ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে।

 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ