ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​সংসদ ভবনে ডা. শফিকুর রহমান-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:৫৯:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:৫৯:১৪ অপরাহ্ন
​সংসদ ভবনে ডা. শফিকুর রহমান-ইইউ রাষ্ট্রদূতের বৈঠক ডা. শফিকুর রহমান




বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। অন্যদিকে আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।


জানা গেছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা, সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ নিয়েও মতবিনিময় করেন তারা। ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ