জুলাই গণহত্যা মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনো দিন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৪-০৫-২০২৬ ০২:০১:৪২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৫-২০২৬ ০২:০১:৪২ অপরাহ্ন
হাসানুল হক ইনুর
জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলাটির রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রেখেছে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়।
এর আগে বুধবার (১৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষের হয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করেন।
ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। মোট ৯ দিন নিজেদের যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। শুনানিতে মক্কেলের পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনু সংসদ সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়।
মুনসুরুল হক বলেন, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন, হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না।
গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে প্রসিকিউশনের পক্ষে আজ যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। শেষ না হওয়ায় ট্রাইব্যুনাল শুনানি আগামীকাল (৭ মে) পর্যন্ত মুলতবি করেন।
প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, মঈনুল করিম, আবদুস সোবহান তরফদারসহ অন্যরা।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স