ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযানে ৫০ পিস ই*-য়া*-বা উদ্ধারসহ ০১ জন গ্রেফতার...

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৭:৩৭:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৭:৩৭:১৫ অপরাহ্ন
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযানে ৫০ পিস ই*-য়া*-বা উদ্ধারসহ ০১ জন গ্রেফতার... মাসুদ আহমেদ
মোঃ জাকির খান টাঙ্গাইল। টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল, মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিক এবং এসআই (নিরস্ত্র)/মোঃ ফরিদ শেখ এর নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে গতকাল ১৫/০৫/২০২৬ খ্রি. তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন পাঁচপটল এলাকা হতে ধৃত আসামী ০১। মোঃ মাসুদ আহমেদ কাশেম (৪৪), পিতা-মৃত করিম খাঁ, গ্রাম-করটিয়া কলেজপাড়া, থানা-টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিস ই*য়া*-বা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য=১৫,০০০/ (পনেরো হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং- ১১, তারিখ- ১৫ মে ২০২৬, ধারা-৩৬ (১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ধনবাড়ী সংবাদ কর্মী কে ধনবাড়ী থানার ওসি মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন, এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যারা মাদকের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনার চেষ্টা করছি ইনশাল্লাহ করব, মাদক সেবনকারী এবং ব্যবসায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে ধনবাড়ী থানার ওসি এই হু*শি*-য়ারি ব্যক্ত করেন...

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ