সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আদাবরে সর্বস্তরের জনগণের বিক্ষোভ মিছিল।
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৫-২০২৬ ০৭:৩৯:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৫-২০২৬ ০৭:৩৯:২৫ অপরাহ্ন
আদাবরের শেখেরটেক ১২ নম্বর এলাকায় ‘সর্বস্তরের
মাহফুজুর রহমান :
রাজধানীর আদাবর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের অত্যাচার দমনে এবার মাঠে নেমেছেন স্থানীয় সাধারণ মানুষ। আজ বিকেলে আদাবরের শেখেরটেক ১২ নম্বর এলাকায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদক কারবার এবং বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর চাঁদাবাজদের অত্যাচার আশঙ্কাজনকহারে বেড়েছে।
এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে আজ দুপুরের পর থেকেই স্থানীয় বাসিন্দারা শেখেরটেক এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আদাবরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত বিক্ষোভ মিছিলে অংশ নেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা এবং সহ-সভাপতি এইচ এম সোহাগ হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক সাধারণ বাসিন্দা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে শামিল হন।
সমাবেশে আয়োজক ও স্থানীয় সচেতন নাগরিকরা বলেন:
আমরা আমাদের এলাকায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ বা কিশোর গ্যাংয়ের আধিপত্য দেখতে চাই না। সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই আমাদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ। অপরাধীদের রুখে দিতে প্রয়োজনে সাধারণ মানুষ সার্বক্ষণিক মাঠে থাকবে।
বিক্ষোভ মিছিল থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স