ডিমলা মডেল মসজিদে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান, প্রধান অতিথি এমপি আব্দুস সাত্তার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৬-০৫-২০২৬ ০৯:৪৯:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৫-২০২৬ ০৯:৪৯:৫৬ অপরাহ্ন
আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
নীলফামারীর ডিমলা মডেল মসজিদে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত 'জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫'-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকালে ডিমলা মডেল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালের আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষায় চতুর্থ ও সপ্তম শ্রেণির মোট ৪৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
ইসলামিক এডুকেশন সোসাইটি ডিমলা উপজেলা শাখার সভাপতি ও পাগলপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিমলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও সংগঠনের উপজেলা সেক্রেটারি রবিউল ইসলাম।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক এডুকেশন সোসাইটি নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যাপক ছাদেক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন— উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রুকুজ্জামান বকুল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডাঙ্গারহাট শাখার কর্মকর্তা, অভিভাবকদের পক্ষে বকুল চন্দ্র কম্পিউটার কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দিন এবং অধ্যাপক গোলজার হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের প্রভাষক ও ডিমলা নিজপাড়া শিশু একাডেমির অধ্যক্ষ সাজেদুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আগামী প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তারা শিক্ষক ও অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স