ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে মন্ত্রী করার দাবী জোরালো হচ্ছে।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৫২:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৮:৫২:১১ অপরাহ্ন
ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে মন্ত্রী করার দাবী জোরালো হচ্ছে। ডাক্তার সাখাওয়াত হাসান
স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ। হবিগঞ্জ - ২, বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে মন্ত্রী করার দাবী উঠেছে সর্ব মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্হানীয় পত্রিকায় এ দাবী তুলেছেন নেতা কর্মীরা। এছাড়া বিপুল ভোটে জয়ী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন মন্ত্রী হবেন এ আশা নিয়ে ভোট দিয়েছেন ভোটারগণ। ক্লিন ইমেজের নেতা ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এমপি হওয়ার আগেই সাধারণ মানুষের সাথে মিশে একাকার হয়ে গেছেন। নোয়াগাও গ্রামের কৃষক মনির মিয়া বলেন, এখন ও আশা নিয়ে বসে আছি,আমাগো এমপি সাব মন্ত্রী হবেন। নাম প্রকাশ না করার শর্তে এক বৃদ্ধা বলেন,ডাক্তার সাব মন্ত্রী হলে ভাটি অঞ্চলের জনগণের আশা পারণ হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ডাক্তার সাখাওয়াত হাসান জীবনকে মন্ত্রী করার জোর দাবী জানিয়েছেন। হাটে বাজারে, পথে ঘাটে একই দাবী জোরালো হচ্ছে। বানিয়াচং আজমিরীগঞ্জ আসনে মানুষের বুক ভরা আশা প্রধান মন্ত্রী পূরণ করবেন বলে ৮০ উর্দ্ধ তৈয়ব উল্লা আশাবাদী। সর্বত্র একই দাবী জোরালো হচ্ছে। বানিয়াচং প্রেসক্লাবের কয়েক জন সাংবাদিক বলেন," জনগণের দাবীর প্রতি সরকারের সম্মান দেখানো কর্তব্য। " স্হানীয় সাংবাদিকগণ আশা করেন,শীগ্রই মন্ত্রী সভায় স্হান পাবেন ডাক্তার সাখাওয়াত হাসান জীবন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ