মেহেরপুরের গাংনীতে হত্যার হুমকি দিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার।
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ১২:৪৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ১২:৪৪:৫৪ অপরাহ্ন
হত্যার হুমকি
এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের বাড়ীর সামনে হত্যার হুমকি দিয়ে বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
ববিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জোড়পুকুরিয়া গ্রামের বাবলুর বাড়ি সংলগ্ন দোকানের সামনে এসব রেখে যায়।
সোমবার সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু,ও চিরকুট উদ্ধার করে গাংনী থানা পুলিশ ।
এর আগে ৪-৫ বার চিরকুট লিখে হুমকি দিয়েছে বলে জানান বাবলু মিয়া,বাবলু উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, লালটেপ দিয়ে মোড়ানো দুইটি বোমা সদৃশ বস্তু, এবং হুমকিমূলক দুটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল-১ ঘন্টা সময় পেলে তোদের বিএনপিদের কি হাল করবো লাভলুর মত তোদের জবাই করব,পুলিশ আমাদের হয়ে কাজ করবে আমরা ওদের টাকা দিই, আরেকটিতে বলা হয়েছে শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স