ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:০১:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:০১:২৪ অপরাহ্ন
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুর


মাদারীপুর শহরের শহীদ মানিক সড়কের বলরাম মন্দির এলাকায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) বিকাল ৫ টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

মৃতরা হলেন— চীনময় দাস (২৮), তার ৮ মাস বয়সী কন্যা সন্তান জেনি এবং স্ত্রী ইসা দাস (১৯)। চীনময়ের বাড়ি মাদারীপুর সদর উপজেলার উত্তর কলাগাছিয়া (মস্তফাপুর) এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার সাতপাড় এলাকার মিস্টি বাড়ৈ (১৯) গত তিন বছর ধরে মাদারীপুর শহরের বলরাম মন্দির এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। শনিবার বিকেলে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে তার সম্পর্কীয় চাচাতো ভাই চীনময় দাস, স্ত্রী ইসা দাস ও শিশু কন্যা জেনিকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ওই বাসায় আসেন। তারা আরও দুই দিন সেখানে অবস্থান করবেন বলে জানান।

পরে মিস্টি বাড়ৈ বাসার চাবি চীনময় দাসের কাছে রেখে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পুরান বাজারে যান। রাত আনুমানিক ৯টার দিকে বাসায় ফিরে তিনি দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক ও আশপাশের লোকজনকে খবর দেন।


স্থানীয়রা দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিকের উপস্থিতিতে শাবল দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।
এসময় চীনময় দাস ও তার শিশু কন্যা জেনিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং ইসা দাসকে খাটের ওপর শোয়া অবস্থায় দেখতে পায় পুলিশ।

পরে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।



নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ