ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০২:১৩:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০২:১৩:৩৯ অপরাহ্ন
​চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়ল হানসি ফ্লিকের বার্সেলোনা। লা লিগার চলতি মৌসুমের শেষ হোম ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে এই ইতিহাস লিখেছে কাতালান ক্লাবটি।

রোববার স্পটিফাই ক্যাম্প ন্যু-তে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল বেটিস। নিজেদের মাঠে মৌসুমের শেষ ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় ব্লাউগ্রানারা। দলের হয়ে জোড়া গোল করেন রাফিনহা এবং অন্য গোলটি আসে জোয়াও কানসেলোর পা থেকে।

এই জয়ের সুবাদেই স্প্যানিশ ফুটবলের ইতিহাসে নিজেদের নাম নতুনভাবে খোদাই করল বার্সেলোনা। ঘরের মাঠে এই জয়ের মাধ্যমে ২০২৫/২৬ মৌসুমের লা লিগায় নিজেদের সবকটি (১৯টি) হোম ম্যাচেই জয়ের অনন্য রেকর্ড গড়ল তারা।

স্প্যানিশ টপ-ফ্লাইট ফুটবলে ৩৮ ম্যাচের ফরম্যাটে এর আগে কোনো দলই নিজেদের মাঠে সব ম্যাচ জেতার এই কীর্তি দেখাতে পারেনি। এর আগে ১৯৮৫-৮৬ মৌসুমে ১৮ দলের ফরম্যাটে (মোট ৩৪ ম্যাচ, ঘরের মাঠে ১৭ ম্যাচ) রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে সবকটি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ