ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৩:০৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৩:০৮:৩৭ অপরাহ্ন
​জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি মোছার নির্দেশ সিটি করপোরেশন দেয়নি: চসিক মেয়র মেয়র ডা. শাহাদাত হোসেন




এবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। সোমবার (১৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা–সমালোচনার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চসিক সবসময় নগরের সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক কিংবা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।


তিনি বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় অপসারণের প্রশ্নই আসে না। বিবৃতিতে আরও বলা হয়, চসিকের কোনো বিভাগ বা শাখাও গ্রাফিতি মোছার কোনো কার্যক্রম পরিচালনা করেনি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে, নগরের টাইগারপাস এলাকায় জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এর আগে, চট্টগ্রাম মহানগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত প্রধান সড়ক ও আশপাশ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার, সিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ