ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসির সভা শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৪:০৪:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৪:০৪:৪৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সভপতিত্বে এনইসির সভা শুরু প্রধানমন্ত্রী তারেক রহমান



প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা। সোমবার (১৮ মে) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা শুরু হয়। আলোচ্যসূচিতে রয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) চূড়ান্তকরণ ও অনুমোদন।


এছাড়া পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখা উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও রয়েছে। দুপুর ১টায় একনেক বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাস্থল ত্যাগ করার পর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ