ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ০৭:২৪:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ০৭:২৪:১৯ অপরাহ্ন
জয়পুরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের
মো: মিশিকুল মন্ডল স্টাফ রিপোর্টার জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরের সার্কিট হাউজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এ টুর্নমেন্টে অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বলিকা দল ক্ষেতলাল তেলাবদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে কালাই উপজেলার শিকটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে, বালক দল পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬- ০ গোলে হারিয়ে কালাই উপজেলার বলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক আল মামুন মিয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ