নারী, তদবির ও অবৈধ সম্পদের সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ; তদন্ত দাবি কর্মকর্তা-কর্মচারীদের
ফায়ার সার্ভিসে ড্রাইভারের দৌরাত্ম্য! নিয়োগ-বদলি বাণিজ্য ও কোটি টাকার সম্পদের অভিযোগ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৮-০৫-২০২৬ ০৭:৫৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৫-২০২৬ ০৭:৫৮:১৮ অপরাহ্ন
ড্রাইভারের বিরুদ্ধে ভয়াবহ
নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ড্রাইভারের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম, নিয়োগ-বদলি বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং প্রভাব খাটিয়ে দাপটের সঙ্গে চলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ড্রাইভার শাখাওয়াত মল্লিককে ঘিরে প্রতিষ্ঠানজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু কর্মকর্তা ও দালালচক্রের সঙ্গে যোগসাজশ করে তিনি গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট।
অভিযোগকারীদের দাবি, সাধারণ পরিবার থেকে উঠে আসা শাখাওয়াত চাকরিতে যোগদানের পর ধীরে ধীরে প্রভাব বিস্তার শুরু করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যক্তিগত দুর্বলতা ও ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি নিয়োগ, বদলি ও তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের বিভিন্ন নিয়োগে প্রভাব বিস্তার, বদলি বাণিজ্য এবং কর্মকর্তাদের নাম ব্যবহার করে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেকেই প্রতিশ্রুত চাকরি পাননি।
এদিকে তার সম্পদের হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, রাজধানীতে একাধিক ফ্ল্যাট, নিজ এলাকায় বিলাসবহুল বাড়ি এবং দামি গাড়ি ব্যবহার করলেও এসব সম্পদের বৈধ উৎস নিয়ে রয়েছে রহস্য। সংশ্লিষ্টদের ভাষ্য, একজন ড্রাইভারের সরকারি বেতনের সঙ্গে এসব সম্পদের কোনো সামঞ্জস্য নেই।
অভিযোগ রয়েছে, বিভিন্ন অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত, নারী সংক্রান্ত নানা বিতর্ক এবং একাধিক বিয়েকে কেন্দ্র করেও আলোচনায় ছিলেন তিনি। তার সাবেক স্ত্রী ও পারিবারিক সূত্র থেকেও নানা অভিযোগ রয়েছে বলে জানা গেছে। অভিযোগকারীদের দাবি, এসব ঘটনায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরিও হয়েছে।
ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, অতীতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং অভিযোগকারীদের ভয়ভীতি ও বদলির হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, ফায়ার সার্ভিসের ভাবমূর্তি রক্ষায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে তার সম্পদের উৎস, নিয়োগ-বদলি বাণিজ্য এবং প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখার দাবি উঠেছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত শাখাওয়াত মল্লিকের বক্তব্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। পরবর্তী পর্ব দেশেরবাড়ী রাজকীয় বাড়ি ও ৪ টি ফ্লাট সহ অশ্লীল কর্মকাণ্ড সহ পরের পর্ব
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স