কোরবানির আনন্দে মুখর গড়েয়া পশুর হাট — নিরাপদ ও স্বস্তির, ক্রেতা-বিক্রেতার ভিড়”
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৪-০৫-২০২৬ ০৫:১৪:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-০৫-২০২৬ ০৫:১৪:০৭ অপরাহ্ন
গরু-মহিষের বৃহৎ পশুর হাট
“
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের গড়েয়া বাজারে জমে উঠেছে গরু-মহিষের বৃহৎ পশুর হাট। দূর-দূরান্ত থেকে আসা বেপারিরা হাটে নিয়ে এসেছেন ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের কোরবানির পশু। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো হাট এলাকা।
হাটে দেশীয় জাতের গরুর পাশাপাশি উন্নত জাতের গরু ও মহিষের সমাহার দেখা গেছে। ক্রেতারা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী পশু কিনতে ভিড় করছেন। বিক্রেতারাও আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসবে বেচাকেনা আরও বাড়বে।
হাট ইজারাদারের পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের জন্য নেয়া হয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। বিশুদ্ধ পানির ব্যবস্থা, পশু রাখার নির্দিষ্ট স্থান, নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রয়েছে।
এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের একটি টিম সার্বক্ষণিক নজরদারিতে কাজ করছে। জাল নোট প্রতিরোধে হাটে স্থাপন করা হয়েছে ব্যাংকের বিশেষ বুথ, যেখানে টাকা যাচাইয়ের সুবিধা পাচ্ছেন ক্রেতা ও বিক্রেতারা।
সব মিলিয়ে গড়েয়া পশুর হাটে এবার কোরবানির ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় কেনাবেচার পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেছেন হাটে আসা সাধারণ।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স