ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৬:৩৮:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৬:৩৮:৪৭ অপরাহ্ন
রাঙ্গামাটিতে পদোন্নতি প্রাপ্ত এএসআই রেজুয়ানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার বিভাজনকৃত
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত রাঙ্গামাটি জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় পদোন্নতি পেয়েছেন মো: রেজুয়ান ভূঁইয়া। আজ ২৪ মে (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ​পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য মো: রেজুয়ান ভূঁইয়াকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। ​র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত সদস্যকে অভিনন্দন জানান এবং কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। এ সময় তিনি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশের মূল লক্ষ্যই হলো জনগণের সেবা করা। পদোন্নতির সাথে সাথে দায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। নতুন পদমর্যাদার গৌরব অক্ষুণ্ণ রেখে সর্বোচ্চ নিষ্ঠার সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম (পুলিশ সুপার, রাঙ্গামাটি)। ​উক্ত র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তাগণ পদোন্নতি প্রাপ্ত এএসআই মো: রেজুয়ান ভূঁইয়ার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ