নাউতারায় অধ্যাপক জাহিদুল ইসলামকে জামায়াতের প্রার্থী ঘোষণা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২৫-০৫-২০২৬ ১০:০৭:৫৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
২৫-০৫-২০২৬ ১০:০৭:৫৪ পূর্বাহ্ন
অধ্যাপক মাওলানা জাহিদুল
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি) :
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশে জামায়াতে ইসলামী এর পূর্ব প্রস্তুতি কার্যক্রমের অন্যতম অংশ হিসেবে আজ ২৪ মে রবিবার ২০২৬ ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা। সেই লক্ষ্যে আজ নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এক কর্মী সমাবেশের মাধ্যমে অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলামকে তাদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথ অধ্যক্ষ মাও: আব্দুস সাত্তার মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাও: কাজী হাবিবুর রহমান, উপজেলা নায়বে আমীর, ডিমলা আরো উপস্থিত ছিলেন মাও : কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা সেক্রেটারী, ডিমলা। অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি, ডিমলা।
উক্ত কর্মী সমাবেশ ও প্রার্থী ঘোষণা অনুষ্ঠানটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর মোজাম্মেল হক এর সভাপতিত্বে উক্ত কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স