ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-০৫-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৫-২০২৬ ০৩:৩৪:০৫ অপরাহ্ন
কুরবানী ঈদকে সামনে রেখে ব্যাস্ত সময় পার করছে কামার পল্লীরা। দেশীয় ধারালো অস্ত্রের বাজার।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গরেয়া ইউনিয়নে কুরবানী ঈদ সামনে রেখে জমে উঠেছে দেশীয় ধারালো অস্ত্রের বাজার। কামারপট্টিতে এখন ব্যস্ত সময় পার করছেন লোহা শিল্পের কারিগররা। দা, ছুরি, বটি, চাপাতি ও কাঁচিসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি ও বিক্রিতে দিন-রাত কাজ করছেন তারা। কারিগর ঘনেশ চন্দ্র জানান, ঈদকে ঘিরে প্রতি বছরই চাহিদা বাড়ে। তবে এবার কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তারপরও ক্রেতাদের চাহিদা মেটাতে নিরলস পরিশ্রম করছেন তারা। বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন আকারের ধারালো অস্ত্র কিনতে ভিড় করছেন ক্রেতারা। স্থানীয়দের মতে, দেশীয় কারিগরদের তৈরি এসব সরঞ্জাম টেকসই হওয়ায় কুরবানীর সময় এর চাহিদা বেশি থাকে। আর অন্য দিকে দোকান দার রাফিক মিনডালিম বলেন প্রতি বছরে যে ব্যবসা করে লাভ করি। এবছরে সেই তুলনায় অনেক কম লাভ হবে। তবু কেনা দামে বিক্রি করছি। দেখি আর দুদিন আছে তখন বেশি কেনা বেচা হবে,তখন পুশিয়ে নিবো। রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ