ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিজোটের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০১:৫১:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০১:৫১:০৬ অপরাহ্ন
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিজোটের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা
ত্যাগ, সাম্য, মানবতা ও ভ্রাতৃত্বের মহান আদর্শে উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলিম উম্মাকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল। শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন ঈদুল আজহা শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে এই উৎসব। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় অন্যায়, দুর্নীতি, বৈষম্য ও স্বার্থপরতার বিরুদ্ধে ত্যাগের মানসিকতা নিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করার। পবিত্র এই দিনে তাঁরা প্রত্যাশা করেন ঈদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভেদ ভুলে দেশ ও মানুষের কল্যাণে পারস্পরিক সহমর্মিতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ত্যাগের শিক্ষা গ্রহণ করব এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন নেতৃবৃন্দ। ঈদে বিশেষভাবে তাঁরা স্মরণ করেন দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, মেহনতি জনতা, তরুণ সমাজ এবং সকল গণতন্ত্রকামী মানুষকে; যাদের ত্যাগ ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শুভেচ্ছা বার্তায় তারা সকল রাজনৈতিক শক্তিকে দেশ, গণতন্ত্র ও জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান। নেতৃত্বদ্বয় ত্যাগের চেতনায় অন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ