ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৩:৩৭:১৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৩:৩৭:১৪ অপরাহ্ন
ডিমলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মাওলানা আব্দুস সাত্তার
মোঃলিখন ইসলাম( নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলা আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি, ভ্রাতৃত্ববোধ জোরদার এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুস সাত্তার। তিনি তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “দেশ আজ তোমাদের মতো আদর্শবান যুবকদের দিকে তাকিয়ে আছে। তোমাদের সততা, নৈতিকতা ও আদর্শিক নেতৃত্বই পারে সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও অবিচার দূর করতে।” তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে তরুণদেরই সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়াতে হবে। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” সংসদে জনগণের অধিকার ও সমস্যার কথা তুলে ধরার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি সংসদে জনগণের কথা বলি, মানুষের অধিকার ও সমস্যার কথা তুলে ধরি। তবে শুধু সংসদে কথা বললেই হবে না, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি করতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “তোমরা প্রযুক্তি ও জ্ঞানের দিক থেকে অনেক এগিয়ে। এই শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। নৈতিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধ ধারণ করে এগিয়ে গেলে দেশ একদিন দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।” অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং যুবসমাজকে মানবিক ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। বিশেষ করে সকল প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোঃ ইফতেখারুজ্জামান এবং মোঃ নূর মোবাশ্বের। যৌথ সঞ্চালনায় ছিলেন আবু সাঈদ সিনান ও সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ আঃ রহিম। আয়োজন করে দাখিল ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ