ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৮-০৫-২০২৬ ০৫:৪৪:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৫-২০২৬ ০৫:৪৪:৪৯ অপরাহ্ন
ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ কথা বলেন। এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন৷মন্ত্রী বলেন, আমরা বড় মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোনো হত্যা না, এটা সত্যাগ্রহ, সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত৷ আমরা এটি সবাই পালন করি৷ তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশের মানুষের কাছে আবেদন আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, মুসলমান ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি৷ রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা ০১৭৪০৮৬১০৮০

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ