ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৯-০৫-২০২৬ ০৫:৫১:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-০৫-২০২৬ ০৫:৫১:৫৩ অপরাহ্ন
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে আকরামুল হাসান মিন্টুকে দেখতে চায় নেতাকর্মীরা আকরামুল হাসান মিন্টু
জাহিদুল আলম : তরুণদের আস্থার প্রতীক ও রাজপথের জনপ্রিয়, পরীক্ষিত নেতা আকরামুল হাসান মিন্টুকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুবদলের সভাপতি পদে দেখতে চাওয়ার দাবি উঠেছে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণের কারণে তিনি যুবদলের জন্য শক্তিশালী নেতৃত্ব হতে পারেন বলে মনে করছেন অনেকে। জানা যায়, ছাত্রদলের দুঃসময়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন আকরামুল হাসান মিন্টু। রাজনৈতিক নানা সংকটময় সময়ে দলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, একাধিক মামলা মোকাবিলা এবং কারাবরণ করেও রাজপথে সক্রিয় থাকার বিষয়টি তাকে নেতাকর্মীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে বলে মত রাজনৈতিক সংশ্লিষ্টদের। নেতাকর্মীদের প্রত্যাশা, জনপ্রিয়তা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণে আকরামুল হাসান মিন্টু যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে অবদান রাখবেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ