ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলা হাসপাতালে এমপি’র হঠাৎ পরিদর্শন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-০৫-২০২৬ ০১:৪০:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-০৫-২০২৬ ০১:৪০:৫০ অপরাহ্ন
ডিমলা হাসপাতালে এমপি’র হঠাৎ পরিদর্শন অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধিঃ) ২৯ মে (শুক্রবার) রাতে হঠাৎ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পরিদর্শন করেন। ডিমলা সদর হাসপাতালের চিকিৎসাসেবা, পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রমে অব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শন করেছেন। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার । শুক্রবার রাতে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং রোগী ও পরিবারের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ, পরিচ্ছন্নতা, রোগীদের খাবারের মান, জনবল সংকট এবং অ্যাম্বুলেন্স সেবার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোগীদের কাছ থেকে সরাসরি বিভিন্ন কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে আছে ও জরুরি রোগী পরিবহনে নানা সীমাবদ্ধতার বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য। তিনি বলেন, জরুরি মুহূর্তে রোগীরা যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পান, তা নিশ্চিত করতে হবে। এছাড়া হাসপাতালের ওয়ার্ড ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান, পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষকে তদারকি বাড়ানোর নির্দেশ দেন। পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এমপি। তিনি স্পষ্টভাবে জানান সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। হাসপাতালের প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত সকল ত্রুটি দ্রুত সময়ের মধ্যে সমাধানের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন,ডিমলা সদর হাসপাতালকে একটি আধুনিক, জনবান্ধব ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের পাশাপাশি হাসপাতালের আধুনিকায়নে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। হঠাৎ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, পিএস, রফিক আজির স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা, নার্স ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ