ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০২:৩৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০২:৩৯:১২ অপরাহ্ন
​ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান



পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উদযাপন শেষে সোমবার সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া দুপুর দেড়টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা এবং দুপুর ২টায় ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির উন্নয়নে করণীয় নির্ধারণ সভায় প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে।


প্রধানমন্ত্রীর সচিবালয়ে উপস্থিতি এবং সরকারি কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে ছুটির পর সরকারের নিয়মিত কার্যক্রমও পূর্ণমাত্রায় শুরু হলো।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ