নওগাঁর পোরশা থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণ অভিযানে গ্রেফতার ১, উদ্ধার ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং নগদ ১৫০০ টাকা"
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৪-০৬-২০২৬ ০৯:৪১:১২ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৪-০৬-২০২৬ ০৯:৪১:১২ পূর্বাহ্ন
তসলিম
""
নওগাঁর পোরশা থেকে (স্টাফ রিপোর্টার) মোঃ আকতার হোসেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় ০৩ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা অনুমানিক সাড়ে ছয়টার সময় পোরশা থানার নিতপুর কপালীর মোড় নামক স্থানে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে পোরশা থানার অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ১ জন পেশাদার মাদক ব্যবসায়িকে আটক করেন।
উক্ত মাদক ব্যবসায়ি মোঃ তসলিম (৩৭), পিতা- মনোয়ার হোসেন মনু, ওরফে বশির , গ্রাম- কপালীর মোড়, থানা- পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ট্যাবলেট বিক্রয়ের ১৫ শত টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে ইতিপূর্বে ৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স