ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগে মানুষ হও, তারপর শিক্ষিত হও"

একজন মা, মমতাময়ী মা"ই একটি জান্নাত।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০৬-২০২৬ ০৯:৪৪:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০৬-২০২৬ ০৯:৪৪:২৮ পূর্বাহ্ন
একজন মা, মমতাময়ী মা"ই একটি জান্নাত। সেই মা-ই মিরপুরের
আল্লাহ সর্ব শক্তিমান, আসসালামু আলাইকুম। যার বুকের দুধ খেয়ে, যার কোলের আদর পেয়ে তুমি আজ এতোবড় "সচিব" "বুয়েট শিক্ষক" "কানাডা প্রবাসী" "শিক্ষিকা" অথচ সেই মা-ই মিরপুরের ফ্ল্যাটে ৭ দিন ধরে নিথর দেহে পড়ে রহিলো। একটু পানি, একটু খোঁজ, একটু মায়ার স্পর্শও পেলেন না সেই হতভাগী "মা"। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, এটাই তার জলজ্যান্ত প্রমাণ। তোমার ডিগ্রি আছে, চেয়ার আছে, দেশ-বিদেশে নাম আছে কিন্তু তোমাদের ৪ জনের বিবেক বলে কিছুই নেই, "মানুষ" নামের শব্দটা তোমাদের বেলায় বলা প্রযোজ্য নয়, কারণ তোমরা ৪ জন্য অমানুষ, আর কুকুরও বলা যাবে না, তাহলে কুকুরের প্রতি অন্যায় করা হবে। "মা" মানে শুধু জন্ম দেওয়া নয়, "মা" মানে ১০ মাস পেটে ধরা, রাত জাগা সেই কষ্ট, না খেয়ে তোমাকে খাওয়ানো সেই মায়ের লাশ যখন ঘরে পচে আছে আর তুমি ব্যস্ত তোমাদের সময় নাই মিটিং-এ, ক্লাসে, বিদেশে?? তখন তুমি শিক্ষিত না, তোমরা সবাই কুলাঙ্গার সন্তান। পশুরও মায়া আছে, কুকুরও মনিবকে চিনে আর তোমরা মায়ের চেয়ে বড় রঙিন পৃথিবী পেয়ে মা"কে ভুলে গেছো তাই না?? তোমাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। এ সমাজ এই তথাকথিত "প্রতিষ্ঠিত" অমানুষ গুলোকে বয়কট করুন, আওয়াজ তুলুন এদেরকে বিচারের আওতায় আনা হোক। এদের বিচার হোক, দুনিয়ার বিচার না হলেও, আল্লাহর আদালতে এদের ছাড় নাই, এদের কঠিন শাস্তি হবেই হবে আল্লাহর দরবারে "হে "মা" মাফ করে দিও আমাদেরকে, আমরা তোমাকে কষ্ট দিয়েছি, তবে আমি কথা দিচ্ছি তোমার কুলাঙ্গার সন্তানদের বিচার করবো ইনশাআল্লাহ। "হে সন্তান তোমরা সময় থাকতে মানুষ হওয়ার যোগ্যতা হারিয়েছো, সার্টিফিকেটের পাশাপাশি মনুষ্যত্বটা অর্জন করা জরুরী ছিলো কিন্তু করোনি। এখন তোমরা সবাই কুলাঙ্গার, অমানুষ, তোমাদের বিচার করবো ইনশাআল্লাহ। সভাপতি, লায়ন মোঃ আব্দুল কাদের জিলানী, বাংলাদেশ শ্রমজীবী পার্টি- বিএসপি। সাবেক এয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ঢাকা- ১৬. (পল্লবী ও রূপনগর থানা)। সম্পাদক ডেইলি ভয়েস নিউজ ডট কম।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ