ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:০৮:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:০৮:৪৭ পূর্বাহ্ন
রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ সাজা পরোয়ানাভুক্ত
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ এক মাদক কারবারি এবং সাজা পরোয়ানাভুক্ত ও পলাতক এজাহারনামীয় আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।১০ জুন (২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে বিসিক শিল্পনগরী সংলগ্ন মানিকছড়ি এলাকা থেকে চিকন চান চাকমা (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-০৭) রুজু করা হয়েছে।​এদিকে, আদালতের সাজা পরোয়ানা মূলে তবলছড়ি নীচের বাজার এলাকা থেকে মোঃ সাহাব উদ্দীন ওরফে শাহাবুউদ্দীন নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি দণ্ডবিধির ৪২০ ধারার একটি মামলায় (সিআর- ১৯১/২১) সাজাপ্রাপ্ত আসামি।​এছাড়া শহরের পুরাতন হাসপাতাল এলাকা থেকে শুভ দত্ত (২৮) এবং রিজার্ভ বাজারের মহসিন কলোনী এলাকা থেকে মোঃ হৃদয় (২৭) নামের আরও দুই পলাতক এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ​অভিযানের বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। অনাচার ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ